শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

আওয়ামীলীগ কোনো চক্রান্তে বিশ্বাস করে না : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজায় আওয়ামী লীগের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আওয়ামীলীগ কোনো দিন চক্রান্তে বিশ্বাস করে না। আ.লীগ জনগনের ভোটে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বার বার আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আ.লীগ চায় সকল দল আগামী নির্বাচনে অংশ গ্রহণ করুক।

আজ শুক্রবার দুপরে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ও আকবর ইউনিয়নের জন্য নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট পৃথক দুটি মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থমন্ত্রী বলেন, আদালত খালেদাকে সাজা দিয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগের কোনো হাত নেই। সুতরাং জামিন দেওয়া না দেওয়া আদালতের বিষয়।

মন্ত্রি বলেন, বিএনপি নির্বাচনে আসুক তা  চায় আ. লীগ। কিন্তু খালেদা নির্বাচন করতে পারবেন কিনা সেটি নির্ধারণ করবে আদালত।

কেএল

 

খালেদার সাজায় বিএনপিই লাভবান হয়েছে : মওদুুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ