শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশ দু’জন একনিষ্ট দীনের রাহবারকে হরালো: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমেদ্বীন হজরত হাফেজ্জী হুজুর রহ. এর ছেলে ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মাওলানা আহমদুল্লাহ আশরাফ মাদরাসা মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্নভাবে দ্বীনের খেদমত করে গেছেন এবং ইসলাম ও দেশের স্বার্থে আন্দোলন র্সগ্রামে অবদান রেখেছেন।

বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একনিষ্ঠ দিনের একজন রাহবারকে হারিয়েছেন যা অপূরণীয়। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত
কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভিন্ন প্রেস বিজ্ঞপ্তিতে উভয়ে বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি এবং আরজাবাদ মাদরাসার
প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আজাদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
করেছেন।

শোকবানীতে নেতৃদ্বয় বলেন, মাওলানা আজাদ দ্বীনি শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দেশে বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে তার অংশগ্রহণ উল্লেখযোগ্য। তার মৃত্যুতে দেশ একজন দিনের রাহবারকে হারিয়েছেন যা অপূরণীয়।

নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার পরিজনকে সবরে জামিল এখতেয়ার করার তাওফিক ও মরহুমককে জান্নাতে উচু মাকাম দেয়ার জন্য আল্লাহর দরবারে দুআ করেন।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বরেণ্য দুই আলেমের বিদায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ