হাওলাদার জহিরুল ইসলাম: আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দেশের দুই খ্যাতিমান আলেম ইন্তেকাল করেছেন। যা বাংলাদেশের আলেম উলামা ও ইসলামপ্রিয় জনতার জন্য বড় বেদনার।
একজন হজরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুুর রহ.এর বড় ছেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত মাওলানা কারী শাহ আহমাদুল্লাহ আশরাফ।
এ বর্ষীয়ান আলেম আজ শুক্রবার সকাল ৭টা৩০ মিনিটে রাজধনীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে এ দেশের আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। অশ্রুসিক্ত হন হাজারো ভক্ত অনুরাগী।
মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে দীর্ঘ চার বছর বিছানায় শায়িত ছিলেন।
ইসলামি রাজনীতির অঙ্গনে শক্তিশালী বলয় তৈরি করার জন্য জীবনভর সংগ্রাম করেছেন তিনি। বাংলাদেশে সুস্থ সমাজ বিনির্মাণ এবং তওবার রাজনীতির দিকপাল তার বাবার হজরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুুর রহ.এর হাত ধরে রাজনৈতিক যে দর্শন লাভ করেছিলেন কণ্টকাকীর্ণ বন্ধুর সে পথেই হেঁটেছেন সারাটা জীবন।
ব্রেন স্ট্রোক করার পর থেকে কথা বলা প্রায় বন্ধই ছিলো। তাছাড়া মূত্রণালির সমস্যা, হাঁটুর ব্যথা, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সমস্যা সঙ্কুল জীবন নিয়েই বিছানায় পড়ে ছিলেন এ মহান রাজনীতিবিদ আলেম।
অসুস্থ হওয়ার পরও মাদরাসার প্রতি তার টান ও আবেগ ছিলো দেখার মতো। একটু শক্তি পেলেই মাদরাসায় বারবার আসতে চাইতেন। মাদরাসা ও দীনি প্রতিষ্ঠানকে মনে-প্রাণে ভালোবাসতেন তিনি।
একুশে বইমেলায় প্রকাশিত যে কোনো বই দেখতে ও কিনতে ক্লিক করুন
যে শিক্ষা বাবার কাছ থেকে পেয়েছিলেন তা জীবনের পরতে পরতে লালন করেছেন। স্বপ্নের মতো সে বীজ বুনেছেন জীবন ও সংসারের মসৃণ ভূবৃত্তে।
হজরত হাফেজ্জী হুজুর রহ. এর আধ্যাত্মিক ও রাজনৈতিক যে কাজ অসমাপ্ত রয়ে গেছে পরবর্তী বংশ পরম্পরা সেই কাজ পূর্ণ করবে- এটাই জাতির কাছে তাঁর শেষ প্রত্যাশা।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা কারী শাহ আহমাদুল্লাহ আশরাফ।
একটানা ২৭ বছর আমীরের দায়িত্ব পালন করেন । পরে তিনি পর পর কয়েক বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত à