শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শীর্ষ দুই আলেমের ইন্তেকাল: মাওলানা জুনায়েদ আল হাবীবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া হুসাইনিয়া আরজাবাদ মিরপুর মাদরাসার প্রিন্সিপাল ও জমিয়তের সহ সভাপতি, বিশিস্ট লেখক ও গবেষক মুক্তিযোদ্ধা আল্লামা মুস্তফা আজাদ সাহেব, এবং আল্লামা শাহ আহমদুল্লাহ আশরাফ- এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশে যুগ্ন মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

তিনি বলেন, আল্লামা মুস্তফা আজাদ বাংলা ভাষায় অধিক জ্ঞানের অধিকারী ছিলেন এবং সহি শুদ্ধভাবে তিনি কথা বলে আমাদের মুগ্ধ করতেন।

তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, হজরত মাওলানা কারী আহমদুল্লাহ আশরাফ এর সাথে ১৯৮০ থেকে আমার পরিচয়। তিনি আমাকে খুবই মায়া, মহব্বত ও শ্নেহ করতেন এবং আমার একজন বড় মুহছেন ছিলেন।

তার আমল, আখলাক ও তবিয়ত নিয়ে তিনি বলেন, তিনি আমল ও আখলাকের প্রতি সবচেয়ে বেশিগুরুত্ব ছিল। খুবই দরদী মানুষ ছিলেন। দুঃখ দুর্দশা গ্রস্হ, গরিব নিঃস্ব, এতিম, অসহায় ও বিপদগ্রস্হ মানুষের প্রতি তার ছিল অধিক পরিমাণ দয়া মায়া ও করুনা।

বিবৃতিতে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, তিনি খুবই সৎসাহসী ব্যাক্তি ছিলেন। তাকওয়া ও পরহেজগারীতে তিনি ছিলেন খুবই অনন্য।

তিনি মহান আল্লাহর কাছে মুনাজাত করে বলেন, আল্লাহ জান্নাতের আ'লা মাকাম দান করুক, এবং তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বরেণ্য দুই আলেমের বিদায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ