শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

হিলচিয়ায় ইসলামি মহাসম্মেলন ২৫ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা এবং জামে মসজিদের উদ্যোগে মাদরাসা ময়দানে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,  রাজধানীর জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়ার মহা-পরিচালক, শহীদি মসজিদের খতিব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আতিকুল্লাহ।

এছাড়াও এই সম্মেলনে ওয়াজ করবেন মুফতি মোবারক উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান রাহমানি, মুফতি মাসউদুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান নিয়ামতপুরী।

হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব অনুষ্ঠিতব্য ইসলামি সম্মেলনে আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হওয়ার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ