শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

৪ ইসলামি দলসহ নিবন্ধন ঝুঁকিতে ১১ রাজনৈতিক দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্দিষ্ট সময়ে নিবন্ধনের শর্ত পালনের প্রতিবেদন জমা না দেয়ায় ১১টি রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে দলগুলোকে দ্রুত প্রতিবেদন জমা দিতে দ্বিতীয় দফায় নির্দেশ দেয়া হয়েছে।

এরপরও যদি কোনো দল ব্যর্থ হয় তবে সে দলের নিবন্ধন বাতিলের চিন্তা করছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। নিবন্ধন শর্ত প্রতিপালন করছে কিনা জানতে চেয়ে গত বছরের পহেলা নভেম্বর প্রথম বারের মতো সতর্ক করেছিল ইসি।

১৫ দিনের মধ্যে প্রতিবেদন চেয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাপাসহ ৪০টি নিবন্ধিত দলকে চিঠি দিয়েছিল সাংবিধানিক এ সংস্থাটি। পরে ২৯টি দল তাদের প্রতিবেদন জমা দিলেও ১১টি দল তা দিতে ব্যর্থ হয়।

প্রতিবেদন জমা না দেয়ায় আগামী সংসদ নির্বাচনের আগে এসব দলের নিবন্ধন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা। তারা বলছেন এর আগেও দলের প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় একটি দলের নিবন্ধন বাতিল করেছিল ইসি। এবারও সে পথে হাঁটতে চায় ইসি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলগুলোর সঙ্গে ইসির সংলাপ এবং পরে চিঠি দেয়ার পরও ১১টি দল তাদের গঠনতন্ত্র জমা দেয়নি।

এসব দলের মধ্যে রয়েছে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ, গণফ্রন্ট, ঐক্যবদ্ধ নাগরিক অন্দোলন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী অন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ বি এর দফা (১) বি এর শর্তাদি নিবন্ধিত দল হিসেবে প্রতিপালন সম্পর্কে নিবন্ধন বিধিমালা ২০০৮ (২০১২ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী অবহিত করার জন্য নির্দেশ দেয় ইসি।

নির্বাচন কর্মকর্তারা জানান, শর্ত পূরণ করেই দলগুলো নিবন্ধিত হয়েছিল। তাদের বেশ কিছু বিষয় প্রতিপালনের বাধ্যবাধকতাও রয়েছে। এ জন্য আমাদের ঘোষিত কর্মপরিকল্পনা মেনে সর্বশেষ অবস্থা জানাতে নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়েছিলাম। কয়েকটি দল তা দিতে ব্যর্থ হয়েছে। ইসি এসব দলের বিরুদ্ধে সংসদ নির্বাচনের আগে কঠোর ব্যবস্থা নেয়ার কথা ভাবছে।

ইসির রোডম্যাপে বলা হয়েছে- নিবন্ধিত দলগুলো বিধি-বিধানের আলোকে পরিচালিত হচ্ছে কি না, খতিয়ে দেখার আইনানুগ দায় ইসির রয়েছে। তারা শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে কিনা তা খতিয়ে দেখতে সিদ্ধান্ত হয়েছে। যাতে সব নিবন্ধিত দল একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর à