শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কালিয়াকৈরে আপন খালু কর্তৃক সাত বছরের শিশু ধর্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের কালিয়াকৈর আপন খালু কর্তৃক সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের হাতে আটকের পর ধর্ষণের কথা স্বীকারও করেছে ধর্ষক  ফজলু মিয়া (৩২)।

জানা যায়, ফজলু নাটোরের সিংড়া থানার বিনাহার এলাকার আব্দুল সোবাহানের ছেলে ও ধর্ষণের শিকার শিশুটির আপন খালু।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মৌচাক ইউনিয়নের একটি এলাকায় ফজলু স্ত্রী নিয়ে বাসাভাড়ায় থেকে দুইজনই রাজমিস্ত্রির কাজ করতেন।

শিশুটিও তাদের সঙ্গে থেকে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। শুক্রবার বিকেলে মেয়েটিকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ফজলু।

এ সময় শিশুটি পালিয়ে পাশের বাড়ির লোকজনদের বিষয়টি জানায়। পরে তারা গিয়ে ফজলু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে ফজলুকে আটক করে।

শিশুটি জানায়, জবাই করার ভয় দেখিয়ে গত রবিবার খালু তাকে ধর্ষণ করে। শুক্রবারও তাকে ধর্ষণের চেষ্টা করে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় ফজলু মিয়াকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ফজলু ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ