মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

‘নতুন প্রজন্মকে জাতিসত্ত্বার স্বরূপ জানাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আজ ২৪ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে জাতীয় পর্যায়ের প্রকাশনা সংস্থা বিশ্বকল্যাণ পাবলিকেশন্স এর উদ্যোগে বিশিষ্ট লেখক, গবেষক ড. আহমদ আবদুল কাদের রচিত ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন ও একক পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লেখক ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, জাতি হিসেবে আমরা বাঙ্গালী, বাংলাদেশী এবং মুসলমান। আমাদের ভাষা বাংলা, ভূখণ্ড বাংলাদেশ এবং বিশ্বাস হচ্ছে ইসলাম। নতুন প্রজন্মকে জাতিসত্ত্বার স্বরূপ জানাতে হবে।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্স এর স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পেপার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শেখ গোলাম আসগর।

প্রধান অতিথির আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক মুজাহিদুল ইসলাম।

এছাড়াও কাজী আরিফুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, বিশেষ অতিথিএডভোকেট এ কে এম বদরুদ্দোজা, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, ব্যাংকার মাঈনুল ইসলাম,  মাওলানা আজিকুল হক, সাইফ উদ্দীন আহমদ খন্দকার, মোস্তাফিজুর রহমান, সাইফুল হক প্রমূখ।

বইটি বিশ্বকল্যাণ পাবলিকেশন্স-এর স্টলে পাওয়া যাবে। স্টল নং ৪৩৮।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ