শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

নির্বাচনের জন্য কাউকে ঘর থেকে ডেকে আনা হবে না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে।

সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে আনা হবে না।

আনিসুল বলেন, ‘বিএনপি নেতা মওদুদ আহমদ নাকি বলেছেন,  খালেদা জিয়া একদিন জেলে থাকলে প্রতিদিন বিএনপির ১০ লাখ ভোট বাড়ে। আমি বলি আপনার একেক দিন একেক কথায় প্রতিদিন বিএনপির ১০ লাখ ভোট কমে’।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয় মাঠে ঘোলখার গ্রামবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের অনুলিপি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘কোথাও লেখা নেই যে রায়ের পাঁচদিনের মধ্যে এর কপি দিতে হবে। অথচ তারা এসব কথা বলে বেড়াচ্ছেন’।

আনিসুল বলেন, ‘বিএনপি আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তারা অন্য সব টাকা মারতে মারতে এতিমের টাকাও মেরেছে।

সব এতিমের টাকা দুই এতিমকে দিয়ে দিয়েছে। আর আওয়ামী লীগ দেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছে। বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলা হয়।

সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম মনুর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাছির।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ