শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুই শিশুর এক মাথা: ডাক্তারদের এনজিওগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনায় মাথা জোড়া লাগানো যমজ কন্যাশিশু রাবেয়া-রোকাইয়ার এনজিওগ্রাম মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বাংলানিউজকে তিনি জানান, ওইদিন সকাল ৯টায় শিশু দু’টির এনজিওগ্রাম করা হবে। তাই চিকিৎসকের পরামর্শে তাদের বুধবার (২১ ফেব্রুয়ারি) পুনরায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

যমজ কন্যাশিশুর বাবা রফিকুল জানান, চিকিৎসকরা তাদের জানিয়েছে রাবেয়া-রোকাইয়াকে আলাদা করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। অস্ত্রোপচার তাদের জন্য ঝুঁকিপূর্ণ তবুও তাদের সুস্থ করতে অস্ত্রোপচার জরুরি।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে জানান, ইতোমধ্যে শিশু দুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোড়া লাগানো যমজ কন্যাশিশু দুটির মাথা আলাদা করা ও তাদের চিকিৎসার ২০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এ বোর্ডের সঙ্গে নতুন যোগ হওয়া হাঙ্গেরির দুই সার্জনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ছোট অস্ত্রোপচারের মাধ্যমে তাদের ব্রেইনের এনজিওগ্রাম করা হবে। পরে তাদের ব্রেইনের সব রক্তনালী পরীক্ষা করা হবে।

সবকিছু যাচাই করে পরে অস্ত্রোপচারের দিকে যাওয়া হবে। আলাদা করার জন্য প্রতিটি অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ। এতে শিশু দুটির বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে বলে তাদের বাবা মাকে জানানো হয়েছে। তারাও এতে রাজি হয়েছেন বলে জানান ডা. সেন।

এদিকে, যমজ কন্যাশিশু বাবা-মা রাবেয়া-রোকাইয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ