শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

পৃথিবীর সবচেয়ে দূষিত নগরী বাংলাদেশের রাজধানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও পৃথিবীর সবচেয়ে দূষিত নগরী হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২৫ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার অবস্থান ছিল ২৯৫। এ অবস্থার বাতাসকে ‘খুবই অসাস্থ্যকর’ ধরা হয়।

পৃথিবীর বিভিন্ন শহরের এবং দেশের বাতাসের পরিচ্ছন্নতা নির্ণয়ের জন্য এই ইনডেক্স প্রতিষ্ঠা করা হয়েছে।

ঢাকার ঠিক পরেই অবস্থান করছে নেপালের রাজধানী কাঠমন্ডু এবং আফগানিস্থানের রাজধানী কাবুল। কাঠমন্ডুর অবস্থান ছিল, ২১৬ এবং কাবুলের অবস্থান ছিল, ১৯৯।

অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা বহুদিন ধরেই বাযুদূষনের সমস্যায় ভূগছে। ইট ভাটা, অধিক সালফার যুক্ত জ্বালানী চালিত গাড়ি এবং ব্যাপক নির্মানযজ্ঞের কারণে এই মেগাসিটির বাতাস প্রতিনিয়ত দূষিত হচ্ছে। শুষ্ক মৌসুমে ঢাকার বাযু দূষণ ব্যাপক হারে বেড়ে যায়।

বর্ষাকালে তা কমে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান অবস্থা অনেক ভয়ঙ্কর। বাযুদূষণ বাংলাদেশে মৃত্যুর ৫ম বৃহত্তম কারণ।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ