শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি নারীরা সামরিক বাহিনীতেও যোগ দিতে পারবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবে এবার সৌদি নারীরা সেনা বাহিনীতে যোগদানের সুযোগ পাবে বলে জানিয়েছে সৌদি নিরাপত্তা বিভাগ।
স্থানীয় সময় রোববার সৌদির সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রাশিয়াভিত্তিক গণমাধ্যম রাশিয়ান টাইমস জানিয়েছে, সৌদি আরবের ভিশন-২০৩০-এর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেন মোহাম্মদ বিন সালমান। তেল সম্পদের ওপর নির্ভরতা বন্ধ করার লক্ষ্যে তিনি ভিশন-২০৩০ চালু করেন।
সৌদি আরবের রিয়াদ, মক্কা, আল কাসেম ও মদিনার অঞ্চলের নারীরা সৈনিক পদে আবেদন করতে পারবেন।

তবে সৈনিক হতে চাইলে তাদের ১২টি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে সৌদি বংশোদ্ভূত হওয়া এবং রাজ্যে বেড়ে ওঠা তবে তাদের বাবা সরকার সংশ্লিষ্ট দায়িত্বে বিদেশে শর্তে শিথিলতা পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস। যোগদানের আগে একজন নারীকে বাধ্যতামূলক মেডিকেল চেকআপ পাস থাকতে হবে।

তবে বিদেশিদের বিয়ে করা নারীরা সেনাবাহিনীতে যোগদানের আবেদন করতে পারবেন না। একই সঙ্গে যারা পূর্বে কোনো সরকারি বা সামরিক-সম্পর্কিত সংস্থায় নিযুক্ত থাকার সময় অপরাধমূলক কাজে জড়িত ছিলেন তারাও অযোগ্য বিবেচিত হবেন।

এ ছাড়া আবেদনকারীদের উচ্চতা ১৫৫ সেন্টিমিটারের কম হওয়া যাবে না। আবার উচ্চতার সঙ্গে ওজনও ঠিক থাকতে হবে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব বেশ কতগুলো ঘটনার সাক্ষী হয়েছে। সৌদিতে সুদূরপ্রসারী সংস্কারের অংশ হিসেবে, নারীরা এখন ট্রাফিক পুলিশ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের চাকরির জন্য আবেদন করতে পারবেন। এর আগে সৌদি আরবের পাসপোর্টের সাধারণ অধিদপ্তর ১৪০ জন নারীকে চাকরি দেওয়ার ঘোষণা করে। ওই চাকরির জন্য এক লাখ সাত হাজারেরও বেশি নারী আবেদন করেন।

এ ছাড়া চলতি সপ্তাহে জেনারেল এন্টারটেইনমেন্ট অথোরিটি দেশের প্রথম অপেরা হাউস নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন।

সূত্র: সাবাহ নিউজ