শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মাদরাসা ছাত্র হত্যার তীব্র নিন্দা জানালেন আল্লামা আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

সিলেটের জৈন্তাপুরে ভ্রান্তমতবাদে বিশ্বাসী আটরশি অনুসারীদের হিংস্র হামলায় মাদ্রাসার ছাত্র-শিক্ষক হতাহতের ঘটনা ও নিহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা আশরাফ আলী সাহেব।

জৈন্তাপুরের ঘটনায় গোমরাহীর অনুসারী আটরশি ভক্তরা সাদাসিধে ও সরল জীবন যাপনে অভ্যস্ত কওমি মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের উপর রাতের আঁধারে হামলা চালিয়ে হতাহত করছে। যদি অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে বাংলার সব কওমি মাদরাসা জেগে ওঠবে। সরকারের নিকট আবেদন এ হত্যা হামলার বিচার ও এ ঘটনার তদন্ত্রের দাবি জানাই। শিঘ্রই এ হত্যার তদন্ত করা হোক।

তিনি আরো বলেন, ইসলামের ধারক বাহক কওমি মাদরাসার ছাত্র শিক্ষকের উপর এ হামলা আমার মনে হয় পূর্ব পরিকল্পনা থেকেই করা হয়েছে। সরকার এ বিষটি গরুত্বের সাথে দেখবে বলে আশা করি।