শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিরিয়া; বুড়ো বেড়ালের খেলার পুতুল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মহাম্মাদ
আওয়ার ইসলাম

মানবসভ্যতার সূচনা যেখানে, সেই মেসোপটেমিয়া ও বৃহত্তর সিরিয়াকে বলা যেতে পারে সভ্যতার সূতিকাগার। কিন্তু সিরিয়াতে যখন সভ্যতা মুখ লুকায়, ভূমধ্যসাগরে যখন মানবতার ভরাডুবি ঘটে, শান্তির পায়রা উড়বার মতো কোনো আকাশ যখন খুঁজে পাওয়া যায় না, তখন বুঝতে হবে পরাশক্তিরা চাচ্ছে না— শান্তি আসুক সিরিয়ায়।

প্রায় অর্ধযুগ ব্যাপী সিরিয়া নিরন্তর গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত। বিশ্বের পরাশক্তিদের চাঁদমারিতে পরিণত হয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী কিছু দেশ এবং বিশ্বের পরাশক্তিদের স্বার্থসংশ্লিষ্ট ভয়াবহ টানাপড়েনে পুড়ছে সিরিয়ার মানবতা। রাজায় রাজায় যুদ্ধের বলি হচ্ছে উলুখাগড়া-তুল্য নারী-শিশু ও নিরপরাধ মানুষ।

নতুন করে এলাকা পুনর্দখলের চেষ্টার কারণে গত কয়েক দিনে দেশটির ঘৌতার বিভিন্ন শহরে সামরিক, বেসামরিক এলাকায় ব্যাপক বোমা বর্ষণে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। আর আহতের সংখ্যা ১২ শতাধিক।নিহতদের মধ্যে একটা বড় অংশ রয়েছে শিশু ও নারী।

এমন বাস্তবতায় সিরিয়া যুদ্ধের রাশ টেনে ধরতে জাতিসংঘ কার্যত কোনো ভূমিকাই পালন করতে পারছে না। সংস্থাটির পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান কোনো প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হয়নি। মূলত, সিরিয়া বিষয়ে জাতিসংঘ অনেক আগেই ব্যর্থ হয়েছে। সুতরাং এ বিষয়ে সংস্থাটির কোনো আহ্বান মূল্যায়িত হওয়ারও কোনো যুক্তি নেই।

এদিকে, সাধারণ মুসলিমদের হাত বাঁধা । শুধু চোখের পানি ঝরিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া তাদের কাছে প্রতিবাদের আর কোন ভাষা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় বিদারক সব ছবি শেয়ার হচ্ছে। ফেসবুকের টাইমলাইনে ভেসে উঠছে সাধারণ মানুষের আকুতি।

আলোচিত ডাবল স্ট্যান্ড বইয়ের লেখক  শামসুল আরেফীন শক্তি তার ফেসবুকে টাইমলাইনে উপরের ছবিটি শেয়ার করে লেখেছেন,  ‘দে বাপ, জান্নাতে গিয়ে উড়ে বেড়ানোর আগে তোর এই পা দিয়ে 'আরবি নামধারী' আমার মুখে লাথি মেরে যা। অভিশাপ দিতে দিতে যা। আমাদের এই ঘুম যেন দুঃস্বপ্ন হয়।'

আরেকজন তরুণ লেখক ও আলেম জুবায়ের রশিদ সিরিয়ার এই করুণাবস্থার অবসান ঘটুক চেয়ে ইমাম মাহদির প্রত্যাশায় আছেন। তিনি লিখেছেন, ইমাম মাহদি আপনি তাড়াতাড়ি আসেন। এই সিরিয়ায়। এই আরাকানে। এই পৃথিবীতে। আপনি আসেন হে আল্লাহর দূত ‘