শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আন্তর্জাতিক সৌর জোটের (ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারত সফরে আসছেন। বাংলাদেশ ও ভারত উভয় দেশের কূটনৈতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে যে, দিল্লিতে ১১ মার্চের ওই সামিটে রাষ্ট্রপতি হামিদই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এই প্রতিবেদককে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা আরও জানিয়েছেন, এই সামিটে যোগ দেওয়ার জন্য কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ে অন্য একটি দ্বিপাক্ষিক সফর নিয়ে ব্যস্ত থাকবেন বলে ভারতে আসতে পারছেন না। তাই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।

তিনি ওই সামিটের দুদিন আগে, ৯ মার্চ ভারতে এসে পৌঁছাবেন—তবে সরাসরি দিল্লিতে নয়, তিনি আসবেন উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি হয়ে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ