মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মদিনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৫৪ তম সমাবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামজা মোহাম্মদ সামারাহ: মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠান।

১৪৩৮-১৪৩৯ হিজরি শিক্ষাবর্ষের গ্রেজুয়েশন অনুষ্ঠানের জমকালো আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে।

মঙ্গলবার সৌদিআরব সময় রাত ৮টায় অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি মদিনা মুনাওয়ারার আমির ফয়সাল বিন সালমান অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।

রাজকীয় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মদিনা মুনাওয়ারার নায়েবে আমির সাউদ বিন খলিদ ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. হাতেম আল মারযুকী।

এছাড়াও বিশিষ্ট আলেম উলামা , বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসুলেট, ডিপ্লোমেটিক এবং রাষ্ট্রিয় মেহমানগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবছর বাংলাদেশ সহ ১১০টি দেশের মোট ৩৩৪০ জন ছাত্র বিভিন্ন ফ্যাকাল্টি থেকে অর্নাস, উচ্চতর ডিপ্লোমা, মার্ষ্টাস এবং ডক্টরেট ডিগ্রীর সম্মাননা গ্রহণ করেন।

মদিনা মুনাওয়ারার আমির ফয়সাল বিন সালমান সমার্বতন অনুষ্ঠান শেষ করে বিশ্ববিদ্যালয়ের ১১দিন ব্যপী বাৎসরিক বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ