শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

কাস্টমসের অভিযান পৌনে এক কোটি টাকার পণ্য জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে পৌনে এক কোটি টাকার বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, স্বর্ণালংকার ও আইফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

সংস্থাটি জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে মোট ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকার অবৈধ সিগারেট, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম, স্বর্ণালংকার এবং আইফোন জব্দ করা হয়। এই অভিযানে মোট ১ হাজার ৯৯৪ কার্টুন সিগারেট, ২৩৮ পিস গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার এবং ৪টি আইফোন জব্দ করা হয়েছে। আবুধাবি, দুবাই ও থাইল্যান্ড থেকে আগত একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যগুলোকে কী করা হবে, এমন প্রশ্নে তারা জানায়, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসে সেগুলো জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বলা হয়েছে, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্যকে সহায়তা করার লক্ষ্যে তারা নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে অভিযান অব্যাহত থাকবে।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ