মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঢাকা-১৩ আসনের ফল প্রত্যাখ্যান করে ৬ দফা দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনের ফলাফল প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এসব দাবি উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, বিভিন্ন কেন্দ্রে রিকশা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। এমনকি দলটির আমির ও প্রার্থী মাওলানা মামুনুল হক একটি কেন্দ্রে অবরুদ্ধ অবস্থায় পড়েন এবং পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় সেখান থেকে বের হতে বাধ্য হন।

ভোট গণনার সময় ‘টেম্পারিং’ ও ‘ওভাররাইটিং’-এর মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট অস্বাভাবিকভাবে বাড়ানো এবং রিকশা প্রতীকের বহু বৈধ ভোট বাতিলের অভিযোগও তোলে দলটি। অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করাকে তারা ভোটারদের অধিকার অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছে।

সংবাদ সম্মেলনে ৩৪ নম্বর ওয়ার্ডে উত্তেজনার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হায়দার আলীর মৃত্যুর প্রসঙ্গ তুলে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। পাশাপাশি, মোহাম্মদপুরে জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলের ওপর হামলার অভিযোগ এনে সাক্ষীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

দলটির অভিযোগ, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এবং রাজনৈতিকভাবে হয়রানি ও মামলা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের ছয় দফা দাবি হলো-

১. ঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্ত।

২. নির্বাচনী অনিয়ম ও হায়দার আলীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত।

৩. ইব্রাহিম খলিলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও শাস্তি।

৪. সারাদেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন।

৫. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ।

৬. নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেফতার বন্ধ।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ