রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

মিয়ানমারে বোমা হামলার দায়ে ৬ বৌদ্ধ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  :  মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে এ সপ্তাহের শুরুতে বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত ছয়জনকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে। আনাদলুর সংবাদ।

সিত্তে শহরের পুলিশ স্টেশানের এক কর্মকর্তা আনাদলুকে নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃতরা সবাই নৃতাত্ত্বিক রাখাইন বৌদ্ধ জাতিগোষ্ঠীর।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তাটি জানান, স্থানীয় আদালত গ্রেফতারকৃতদের দুই সপ্তাহের রিমান্ড অনুমোদন করেছে।

তিনি আরও জানান, সন্দেহভাজনদের মধ্যে রাখাইন জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী দল আরাকান ন্যাশনাল কাউন্সিলের (এএনসি) একজন একজন সদস্যও রয়েছে।

গত শনিবার ভোর ৪টায় সিত্তের কয়েকটি স্থানে একাধিক বোমা হামলা চালানো হয়। স্থানীয় আদালত ও ভূমি রেকর্ড অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ হামলা চালানো হয়।

হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অবিস্ফোরিত তিনটি বোমাও উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বুধবার শান প্রদেশের লাশিও শহরে এক ব্যাংকে বোমা হামলা চালানো হলে দুই ব্যাংক কর্মকর্তা নিহত হন এবং আহত হন আরও ২২ জন। এ ছাড়া গত রবিবার একই শহরে ফের বোমা হামলা হয়।

উল্লেখ্য, এসব অঞ্চলে স্থানীয় জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী দল তৎপর রয়েছে। সূত্র : আনাদলুর/পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ