শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

শ্রীলঙ্কায় মুসলমানের ওপর বৌদ্ধদের হামলায়: মসজিদ, দোকানপাট ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ভাংচুর করা হয়েছে মসজিদ ও কিছু দোকান-পাট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে, সংঘর্ষের ঘটনা গতকালের। দেশটির পূর্বাঞ্চলের শহর আমপারাতে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বছর থেকেই মুসলিম এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা বাড়ছে। ‘মুসলিমরা জোরপূর্বক অন্যদের ধর্মান্তরিন্ত করছে এবং বৌদ্ধদের প্রত্নতাত্তিক নিদর্শনগুলো ভাংচুর করছে’ কট্টরপন্থী বৌদ্ধ গ্রুপগুলোর এমন অভিযোগ থেকে দ্বন্দ্বের সূত্রপাত।

পুলিশের মুখপাত্র রাওয়ান গুনাসেকারা জানান, গতকাল সিংহলিরা হামলা চালিয়ে একটি মসজিদ, চারটি দোকান এবং কিছু যানবাহন ভাংচুর করে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়।এই সংঘর্ষের পর আমপারা শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুটনৈতিকরা গত বছর মুসলিমদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছিলেন এবং সংখ্যালঘুদের অধিকার ও ধর্মপালনের স্বাধীনত সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং প্রধানমন্ত্রী রাণিল বিক্রমাসিংঘে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার প্রতিশুতি দিলেও মুসলিমদের ওপর হামলা প্রায়ই ঘটছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার মোট জনসংখ্যার মধ্যে ৯ শতাংশ মুসলিম, ৭০ শতাংশ বৌদ্ধ এবং ১৩ শতাংশ হিন্দু।

কেএল

শুধু রাখাইন নয়, মুসলিম নিধন হয়েছে পুরো মিয়ানমারে: জাতিসংঘ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ