শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘আজ আমার ছোটবেলার কয়েকটি ঘটনা বলছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি সপ্তাহে দুদিন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ প্রকাশ হলো ১৪ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

আমি আমার নয় ভাই বোনের সবার ছোট। সম্ভবত এই জন্যই সবার আহ্লাদি। জানা নেই, এটা সবার আহ্লাদের কারিশমা ছিলো, নাকি সত্যিই এ বিষয়টির কোনো বাস্তবতাও আছে যে, আমার আব্বা, আম্মা থেকে শুরু করে ভাই, বোন সবাই এতটুকু ছোট্টবয়স থেকে আমার মেধাশক্তির গুণগ্রাহী ছিলেন।

তাঁদের এ দাবির স্বপক্ষে আমার যেসব ঘটনা উপস্থাপন করা হয়, সেগুলো আজও আমার এমনভাবে মনে গেঁথে আছে, এ যেনো আজকেরই ঘটনা।

সেগুলো থেকে কয়েকটিমাত্র উল্লেখ করছি, হয়তো আপনিও আনন্দ পাবেন। এখন সেসব ঘটনাপ্রবাহ লেখার জন্য আমার কলমও যেনো উদগ্রীব হয়ে আছে।

আমার আব্বাজান হজরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহ.(আল্লাহ তা'আলা তাঁর উপর রহমতের বারি বর্ষণ করুন!) যদিও তিনি দারুলউলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠানের প্রধান মুফতি ছিলেন এবং আল্লাহ তাঁকে ইলম ও ফজলের যে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছিলেন, সে খ্যাতি দেশজুড়েই ছিলো।

তাঁর নিবেদিত প্রাণ শিষ্যরা প্রিয় উস্তাজের প্রতিটি খেদমতকে নিজের জন্য বড় সৌভাগ্যের সোপান মনে করতো। কিন্তু আব্বাজানের মেজাজে এতটাই নিরহংকারিতা এবং সরলতা ছিলো যে, ঘরের বাজার সদাইসহ যাবতীয় কাজের জন্য নিজেই বাজারে চলে যেতেন।

কখনো কখনো