শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

জৈন্তাপুরে মাদরাসা ছাত্রের খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৫ ফেব্রুয়ারি সিলেটের জৈন্তাপুরে কথিত মাজারপন্থী সন্ত্রাসী কর্তৃক ওলামায়ে কেরাম ও কওমী মাদরাসা ছাত্রদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াজ মাহফিলের মতো একটি দীনি মজলিশে কওমী ওলামায়ে কেরামের উপর হামলা এবং একজন ছাত্রকে হত্যা কোন সাধারণ ঘটনা নয়, এখানে ইসলামবিরোধী কোন অপশক্তির ইন্ধন আছে কিনা খুঁজে বের করতে হবে।

হযরত শাহজালাল রহ. এর স্মৃতি ও সোহবতে ধন্য সিলেট অঞ্চলে আলেম-ওলামাদের বিরুদ্ধে এটি কাদের উস্কানী তারও তদন্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, হামলাকারী এবং খুনী যেই হোক না কেন তাদের খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব। ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও প্রশাসনের তৎপরতা মোটেও সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, প্রভাবশালী কারো ইঙ্গিতে হামলাকারী সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করা হলে তৌহিদী জনতা তা কখনই মেনে নিবে না।

তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা এবং নিহতের পরিবারকে উপযুক্ত পরিমাণ আর্থিক অনুদান দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ