শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ভাষার মাসে ধর্ষণের শিকার ৪৭ নারী-শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেব্রুয়ারি মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির আশাব্যঞ্জক পরিবর্তন হয়নি বলে মনে করে দেশের অন্যতম মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এ চিত্র উঠে আসে। এ মাসে শিশু নির্যাতন এবং ধর্ষনের ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে ।

এছাড়াও নারী ধর্ষণ, গণ ধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা থেকে পাওয়া:
ধর্ষণ: ফেব্রুয়ারি মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৪৭ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ২০ জন,২৭ জন নারী।

৭ জন নারী গণধর্ষণের শিকার হন। ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে। এই মাসে সাভারে এক পোশাককর্মী ধর্ষণের শিকার হয়। সিলেটে এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

টিএ