শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টাঙ্গাইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের গোপালপুরে নূরূল ইসলাম (৫৮) নামক এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল আটাপাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। সে ওই এলাকার হেলাল উদ্দিন মন্ডলের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই একই এলাকার মৃত গফুরের ছেলে আব্দুস ছালাম ও আব্দুল গণির ছেলে আলামীনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে চা পান করতে নিহত নূরুল ইসলাম স্থানীয় মুদি দোকানে যায়। সেখানে ওঁত পেতে থাকা দূর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে তাকে এলোপাথারি পিটিয়ে অচেতন করে ফেলে রেখে যায়।

খবর পেয়ে নুরুলের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাঁচানোর উদ্দেশ্যে গোপালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পুনরায় দূর্বৃত্তরা গাছের গুড়ি ফেলে তাদের গতি রোধ করে রাখে এবং দুই ঘন্টা গতিরোধ করে নুরুল ইসলামের স্বজনদেরকে প্রহার করে চলে যায়। পরে রোগীকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আজ শুক্রবার সকালে নিহতের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে ১২ জনকে আসামী করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ