শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জমি নিয়ে বিরোধ; নবীনগরে কৃষককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ শনিবার ভোরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত দুলাল মিয়া (৪০) লক্ষ্মীপুর গ্রামের মানসুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বসু মিয়ার পরিবারের সঙ্গে মুসলিম মিয়ার পরিবারের বিরোধ ছিল। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বসু মিয়ার লোকজন প্রতিপক্ষ জিল্লু মিয়াকে (৬০) মারধর করেন।

এই ঘটনার জের ধরে বসু মিয়ার লোকজন আজ ভোরে প্রতিপক্ষ দুলাল মিয়া (৪০) যখন ক্ষেতে যাচ্ছিলেন তখন তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

৩০ ধর্ষণ ও ১৫ খুনের পর আত্মহত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ