রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দল যার যার, উন্নয়ন সবার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,  রংপুর নগরীকে পরিকল্পিত ও সৌন্দর্য্যবর্ধিত নগরীতে রূপান্তর করতে নগরীর যানজট নিরসন ও শ্যামাসুন্দরী খাল সংস্কার প্রয়োজন।

এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। মনে রাখতে হবে, দল যার যার, রংপুরের উন্নয়ন সবার।

এসময় রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে রংপুর-৩ আসনের এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদকে সংবর্ধনা দেয়া হয়।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপিকেও সংবর্ধিত করা হয়।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদসহ কর্মকর্তারা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ