শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদরাসার ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সামিয়া বিনতে আলম নামের এক মাদরাসা ছাত্রীকে বখাটে রাব্বি মিয়া অপহরণ করে বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপন চেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে মেয়ের বাবা শাহ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শাহ আলম জানান, তার মেয়ে সামিয়া বিনতে আলম নোয়াপাড়া মহিলা আলীম মাদরাসার ১০ম শ্রেনীর শিক্ষার্থী। তার মেয়ে মাদরাসায় আসা যাওয়ার পথে বখাটে রাব্বি মিয়া প্রায় সময়ই উত্যক্ত ও কু-প্রস্তাব দিতো।

বিষয়টি শাহ আলম বখাটে রাব্বির বাবা মাকে জানালে ক্ষিপ্ত হয়ে বখাটে রাব্বিসহ তার সহযোগী ৩/৪ জন গত মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে সামিয়াকে জোর পূর্বকভাবে সিএনজি উঠিয়ে নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মাদরাসা শিক্ষার্থী সামিয়া বিনতে আলমকে উদ্ধার ও অপহরনকারী রাব্বি মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হাটহাজারী মাদরাসা পরিদর্শনে দেওবন্দের সাবেক মুহতামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ