শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চরমোনাই মাহফিলে যোগ দিতে ঢাকায় দেওবন্দের ৪ শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশে’র আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বিশেষ আমন্ত্রণে ৪ দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন ভরতের ঐতহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শীর্ষ তিন উস্তাদ৷

তারা হলেন, শাইখুল আরব ওয়াল আজম হজরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ-এর খাস শাগরেদ, আল্লামা ইবরাহিম বলিয়াভি রহিমাহুল্লাহ-এর বিশেষ খলিফা, দীর্ঘ দিনের শায়খে মুসলিম শরিফ, দারুল উলুম দেওবন্দের বর্তমান শায়খে সানি আল্লামা শায়েখ কমরুদ্দিন আহমদ৷

দারুল উলুম দেওবন্দের অন্যতম সিনিয়র মুহাদ্দিস ইবনে হাজার খ্যাত শায়খে মুসলিম শরীফ আল্লামা হাবিবুর রহমান আজমী৷

এবং দারুল উলুম দেওবন্দের দারুল ইকামা প্রধান, পীর জুলফিকার আলী নকশবন্দী দা. বা. এর অন্যতম খলিফা আল্লামা মুনীরুদ্দীন আহমাদ উসমানী৷

এর আগে চরমোনাই পীরের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য ফাল্গুনের মাহফিলে যোগ দিতে গত বুধবার ঢাকায় পৌঁছেছেন দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, সাবেক নাযেমে তালিমাত আল্লামা মুজিবুল্লাহ কাসেমি৷

চরমোনাইর উদ্দেশ্যে রওয়ানা হওয়া উস্তাদদের দেওবন্দে থেকে গাড়িতে উঠিয়ে দিতে এবং এগিয়ে দিতে সঙ্গে ছিলেন দেওবন্দের শিক্ষার্থী নাঈম মুহাম্মাদ জাফর, মুহাম্মাদ আবদুল্লাহ, মুহাম্মাদ মুঈনুল ইসলাম গাজী, মুহাম্মাদ তাওফীক খন্দকার ও মুহাম্মাদ আব্দুল হাকীম৷

হজরতদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে সঙ্গে আছেন মুহাম্মাদ রাশেদুল ইসলাম, মুহাম্মাদ মিজানুর রহমান, মুহাম্মাদ হানিফ রায়হান ও মুহাম্মাদ ইউনুস৷

শায়খগণ ভারতীয় সময় আজ বেলা ১টা ৪০মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নিউ দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে বিকেল ৪টা ২০মিনিটে ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে৷

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ঢাকা রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়ার নাযেমে তালীমাত মুফতী হেমায়তুল্লাহ কাসেমীর নেতৃত্বে ঢাকা গুলশান নতুন বাজার ‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’ (সাঈদ নগর মাদ্রাসা)-এর মুহতামিম শেখ ফজলে à¦