রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পঞ্চম শ্রেণীর মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের গৌরনদী উপজেলা পঞ্চম শ্রেণীর এক মাদরাসা ছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আজিজ কাজী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

ধর্ষণের শিকার মেয়েটির মা সোমবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলো। সে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষীতা শিশু স্থানীয় ইল্লা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।জানা যায়,  ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও জবানবন্দি নেওয়ার জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন গ্রেফতার হওয়া বৃদ্ধ আজিজকে গতকাল দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই ইকবাল কবির (পিপিএম) জানান, উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মৃত একরাম কাজীর ছেলে আজিজ কাজী (৬৫) তার চাচাতো ভাতিজী (১৩)কে সঙ্গে নিয়ে গত বছরের ১৩ মার্চ পাশ্ববর্তী ভালুকশী গ্রামে ভগ্নিপতি মফিজউদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাত ১০টার পর আজিদ কাজী মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এর প্রায় ৫ মাস পর ছাত্রী মাটিতে আছাড় খেয়ে পড়ে গিয়ে পেটে ব্যাথা পায়। স্বজনরা গৌরনদী ক্লিনিকে নিয়ে যায়। সেখানে আল্ট্রাস্নোগ্রাম করে জানা যায় ওই ছাত্রী প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা।

ওই ব্যাথার কারণে অন্তঃসত্ত্বা ভাতিজীর ১৩ অক্টোবর গর্ভপাত ঘটে। ঘটনাটি জানাজানি হলে মেয়ের মা বাদী হয়ে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ