শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

শিশুকে বুকের দুধ খাওয়ানো নিয়ে যত ভুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বুকের দুধ খাওয়ানো নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করে সিজারিয়ান অপারেশনের পর বুকের দুধ খাওয়ানো যায় না। অথচ অপারেশনের পর পোস্ট অপারেটিভ রুমে নিয়ে গিয়ে বাচ্চাকে সহজেই বুকের দুধ খাওয়ানো যায় ।

অনেকে আবার জন্মে পর বুকের দুধ না দিয়ে মধু বা চিনি দেন বাচ্চাকে । এটাও ঠিক নয় । কেউ কেউ রয়েছেন বাচ্চার ডায়রিয়া হলে মায়ের দুধকে দায়ী করেন , এটাও ঠিক নয়।

শিশুকে কিন্তু সময় বেঁধে নয়, বারবার এবং যতবার শিশু চায়, ততবারই দুধ দিতে হবে। ধৈর্য ধরে খাওয়াতে হবে, খাওয়া শেষের আগেই সরিয়ে নেওয়া উচিত নয়। কারণ, বাচ্চা দুধ টানলে মায়ের মস্তিষ্কের ভেতরের পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে বেশি বেশি দুধ তৈরির উদ্দীপনা জাগায় । বাচ্চা যত বেশি দুধ টানবে তত বেশি হরমোন নির্গত হবে আর তত বেশি দুধ উৎপাদিত হবে। তাই বুকের দুধ তৈরির একমাত্র উদ্দীপনা হলো শিশুর বুকের দুধ টানা।

এ কারণেই যে মায়েরা একেবারে শুরু থেকেই বারবার বুকের দুধ দেননি, তাঁদের এই উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। এতক্ষণে নিশ্চয় বুঝেছেন দুধ পাচ্ছে না বলে ফমুর্লা বা কৃত্রিম দুধ কিছুতেই দেওয়া যাবে না, এতে মায়ের দুধ আরো কমে যাবে এবং শিশুর বুকের দুধ টানার অভ্যাসটাও চলে যাবে।

শিশুর কান্না থামাতে মুখে কোনো রকম চুষনি দেবেন না, এতে নিপল কনফিউশন হয়। কখনো কখনো পাম্প ব্যবহারে সুফল পাওয়া যায়। পাম্প করা দুধ প্রয়োজনে বাটি-চামচ দিয়ে শিশুকে দেওয়া যায়। বুকের দুধ খাওয়ানোর ভুল পদ্ধতিও দুধ তৈরির প্রক্রিয়াকে বাধা দেয় । তাই প্রথমেই মায়ের বাচ্চাকে কোলে শোয়ানো ও বুকে ধরা ঠিক রয়েছে কি না দেখতে হবে ।

বুকের দুধ না পেলে স্তনের বোটাকে শিশুর জন্য নিয়মিত চুষতে দিতে হবে। একবারে এক স্তন থেকেই দুধ খাওয়াতে হবে । দুই দিক থেকে খাওয়াবেন না । কারণ, প্রথম দিকের দুধে পানির পরিমাণ বেশি থাকে আর শেষ দিকের ঘন দুধে পুষ্টি বেশি থাকে । এতে বাচ্চার পেটও ভরে ।

লেখক : শিশু বিশেষজ্ঞ ,ঢাকা মেডিকেল। কনসালটেন্ট, ইনসাফ বারাকাহ হাসপাতাল মগবাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ