শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সর্বকালের সর্ববৃহৎ সংবর্ধনা পাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের তালিকায় বাংলাদেশের প্রবেশের প্রক্রিয়া শুরু হচ্ছে ২২ মার্চ। ওইদিন আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির জন্য আবেদন জানাবে বাংলাদেশ। এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের বিষয়টি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় ধরনের সংবর্ধনা দেবে সরকার।

এদিন রাজধানীতে বের করা হবে আনন্দ শোভাযাত্রা। রাজধানী ঢাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আনন্দ শোভাযাত্রার পাশাপাশি একটি সেবা সপ্তাহ কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকার।

স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তিনবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই সংবর্ধনা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকারের প্রতিটি মন্ত্রণালয়।