রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফিলিস্তিনে হাজারও নারীর বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ও বেশ কিছু ইস্যু নিয়ে হাজারো ফিলিস্তিনি নারী বিক্ষোভ করেছে।

সারা বিশ্বে যখন জাকজমকভাবে নারী দিবস পালন হচ্ছে ঠিক অধিকার হারানো ফিলিস্তিনি নারীরা রাস্তায় নামে। বুধবার গাজা স্ট্রিপের বেশ কয়েকটি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজায় জাতিসংঘ অফিসের সামনেও তারা বিক্ষোভ পদর্শন করেন। খবর মিডলইস্ট মনিটর

জেনারেল ইউনিয়ন অব ফিলিস্তিনি উইমেন নামের ফিলিস্তিনি নারী অধিকার গ্রুপের ডাকে এ বিক্ষোভ পালিত হয়েছে।

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি নারীদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়টিও পতিপাদ্য ছিল এ বিক্ষোভে।

ফাতাহ কমিটির নারী সদস্য সালামা বলেন, নারী সমাবেশের অন্যতম প্রধান বার্তা হচ্ছে-জেরুসালেম সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতির সিদ্ধান্তকে ফিলিস্তিনি নারীরা গ্রহণযোগ্য বলে মনে করে না।

বর্তমানে ইসরাইলের হাশরান এবং দোমন কারাগারে ৬৩ জন নারী বন্দি আছেন। তাদের মধ্যে অধিকাংশই অসুস্থ এবং বয়স্ক। ইয়াসমিন শাবান নামে একজন নারীকে মনে করা হয় বয়স্ক ফিলিস্তিনি বন্দীদের মধ্যে অন্যতম। তিনি ২০১৪ সাল থেকে কারাগারে রয়েছেন।

তাদের দ্রুত মুক্তি এবং বন্দিদের প্রতি যাতে ভালো আচরণ করা হয় সে বার্তা দেয়া হয় বিক্ষোভ থেকে।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক ১৬ বছরের এক কিশোরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ