রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কুমিল্লায় কলেজ ছাত্রের রুমে বোমা বিস্ফোরণ, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুমিল্লা সিটি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র রিয়াজুল ইসলামের রুমে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রিয়াজুলের দুই হাত ও মুখের কিছু অংশ পুড়ে গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজুল ও সোহাগ’কে আটক করেছে পুলিশ।কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার ঘোষনগর এলাকায় রিয়াজের বাড়ি বলে জানা যায়।

বৃহস্পতিবার রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, বুধবার মধ্য রাতে রিয়াজুলের রুমে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে রুমের থাই গ্লাসের জানালা ও স্টিলের দরজা ভেঙ্গে যায়।

বিস্ফোরনের পর রিয়াজুলের রুমে থাকা কাপড়ে আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে রুমে থাকা আহত রিয়াজুল ও সোহাগ’কে উদ্ধার করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ