শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

আজ সিদ্ধান্ত, আদালতের দিকে তাকিয়ে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত হবে আজ।  আদালতে কী আদেশ হয় তার জন্য নেতাকর্মীরা সে দিকেই তাকিয়ে আছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন আজ।

এ জন্য সংশ্লিষ্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় আবেদনটি এক নম্বরে রাখা হয়েছে। এ মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে বিএনপির চেয়ারপারসন গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

খালেদা জিয়ার আইনজীবীরা আশা করছেন এ মামলায় খালেদার জামিন হবে। কারণ দুদকের মামলায় ৫-১০ বছরের সাজা হলেও আসামির জামিনের নজির আছে।

অন্য কোনো মামলায় যদি নতুন করে গ্রেফতার দেখানো না হয় তবে জামিন পেলে খালেদা জিয়ার কারা মুক্তিতে বাধা নেই বলেও তারা জানান।

আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ