শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

লক্ষ্মীপুরে জেলেদের আনুষ্ঠানিক বিয়ে নৌকাতে বাসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তারা জেলে। নৌকাতে তাদের জন্ম। নৌকাতেই ঘর-বাড়ি। জীবন ধারার কিছুই যেন নৌকার বাইরে নয়। আনুষ্ঠানিকভাবে বিয়ের কোন রেওয়াজ নেই তাদের। দু’পক্ষের মতামতের ভিত্তিতে নৌকাতে অনানুষ্ঠানিক বিয়ে হয়।

এ প্রথম আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। বর আসবে। কাগজের ফুল দিয়ে সজ্জ্বিত করা হয়েছে জেলে পল্লীর আশ-পাশের নৌকাগুলো, খোলা আকাশের নীচে তৈরি করেছে তোরণ। জেলে পল্লীতে জাক ঝমক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় মোঃ নয়ন (২৩) ও আছমা বেগম (১৯)।

বর নয়ন রায়পুর হাজী মারা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। কনে আছমা একই এলাকার বাবুল সর্দারের মেয়ে। তারা বেশ কয়েক বছর যাবত কমলনগর উপজেলার মতির হাটে মেঘনা নদীতে নৌকা বসবাস করছেন। সোমবার রাতে নৌকাতে তাদের বাসর হয়েছে।

এর আগে রোববার দুপুরে বৌভাতের অনুষ্ঠান করা হয়। এতে স্থানীয় ও উভয় পক্ষের দুই শতাধিক মেহমান অংশ নেন। লক্ষ্মীপুরের কমলগরের মতিরহাট মেঘনা নদীর তীরে নিজেদের (জেলেদের) উদ্যোগে এ আয়োজন করা হয়। শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠানও করেন তারা।

এতে ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে নাচ-গান করা হয়। ব্যতিক্রম এ আয়োজন দেখতে আসেন গ্রামের তরুণ-তরুণী আর গৃহবধূরা। রাতভর আনন্দে মেতে উঠে জেলেরা।

এতে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য মেহদী হাছান লিটন, মতিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, ব্যবসায়ী সারু মিয়া, ব্যবসায়ী ফয়েজ, মালেক মিয়া, মোঃ খোকন ও ফারুক হোসেন।

মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় এমন আনুষ্ঠানিক বিয়ে জেলেদের জীবনে এ প্রথম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ