সৈয়দ ফয়জুল আল আমীন
‘উড়োজাহাজটি নামার আগমুহূর্তে বাঁ কাত হয়ে যায়। যাত্রীরা চিৎকার করতে শুরু করেন। হঠাৎ করে পেছনে আগুন দেখতে পাই আমরা। আমার বন্ধু আমাকে বলে, “চলো দৌড়ে সামনে যাই।” কিন্তু আমরা যখন দৌড়ে সামনে যাচ্ছিলাম, আমার বন্ধুর গায়ে আগুন ধরে যায়। সে পড়ে যায়।’
কাঠমান্ডুতে গতকাল সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিএস ২১১ ফ্লাইট থেকে প্রাণে রক্ষা পাওয়া যাত্রী শাহরীন আহমেদ এভাবেই গণমাধ্যমে ভয়ংকর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
২৯ বছরের শাহরীন এক বন্ধুর সঙ্গে নেপালে বেড়াতে যাচ্ছিলেন। ওই দুর্ঘটনায় তাঁর শরীরের অনেক জায়গায় পুড়ে গেছে। বর্তমানে কাঠমান্ডু মেডিকেল কলেজ টিচিং হাসপাতালে চিকিৎসাধীন।
এ লেখাটি যখন লিখতে বসেছি, তখন গণমাধ্যমে প্রকাশ- ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। বিমানের আহত পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানও আজ (১৩ মার্চ)সকালে কাঠমান্ডু হাসপাতালে মারা গেছেন।
এদিকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ৫০ জনের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। আর বিধ্বস্ত উড়োজাহাজের যে ২২ আরোহীককে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি। তারা কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের সনাক্ত করতে তাদের স্বজনরা আজ সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেপাল গেছেন।
উল্লেখ্য, ঢাকা থেকে বিমানটি ৭১ জনকে নিয়ে আকাশে ওঠে। এতে ছিলেন ৩৩ বাংলাদেশি, ৩২ নেপালি এবং একজন করে চীন ও মালদ্বীপের নাগরিক। ক্রু ছিলেন চারজন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় আরোহীরা দুর্ভাগ্য কবলিত হন।
বিধ্বস্ত বিমানটিতে ছিল ১৩ জন মেডিকেল শিক্ষার্থী। যার মধ্যে ১১ জন মেয়ে ও ২ জন ছেলে। তারা নেপালের নাগরিক ছিলেন। বাংলাদেশের সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।
পরীক্ষা শেষে নিজ দেশ নেপালে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু তার আগেই নেপালের রাজধানী কাঠমুন্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দিলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রানওয়ের দক্ষিণ দিক দিয়ে অবতরণের অনুমতি ছিল। কিন্তু পাইলট বিমানটি নামিয়ে আনেন উত্তর দিক দিয়ে।
দেখা যায়, এলোমেলো গতিতে রানওয়ে স্পর্শ করলেও হড়কে গিয়ে বিমানটি পাশের ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়।
দুঃখজনক হলেও সত্য, এ বিমান দুর্ঘটনায় পরস্পরকে দায়ী করছে