মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


শাবি ক্যাম্পাসে ফিরছেন জাফর ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিলেটে হামলার শিকার হয়ে ১০ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল  নিজ ক্যাম্পাসে ফিরছেন।

গনমাধ্যমসূত্রে জানা যায়,  চিকিৎসা শেষে আজ বুধবার ঢাকা থেকে রওনা হয়ে দুপুরের দিকে সিলেট পৌঁছাবেন তিনি। দুপুর পৌনে ১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

জানা গেছে,  বিকেল ৪টায় হামলার স্থান মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন জাফর ইকবাল। যেখানে গত ৩ মার্চ হামলার শিকার হন তিনি ওই স্থানে দাঁড়িয়েই শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ছুরিকাঘাতে তিনি আহত হন। এরপর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। সেখানে প্রায় ১১ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ