শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অামার বন্ধু রাশেদ ও জাফর ইকবাল স্যারকে একটি চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রদ্ধেয় মুহম্মদ জাফর ইকবাল স্যার!

লিপির শুরুতে মহান অাল্লাহর কাছে অামি অাপনার সুস্থতা কামনা করছি। অবশ্য যতদূর জানি, অাপনি অাল্লাহ তায়ালাকে বিশ্বাস করেন না। তারপরেও অাল্লাহ তায়ালার কাছে অাপনার সুস্থতা কামনা করলাম। কেন জানেন?

অাল্লাহ তায়ালা বিশ্বাসী-অবিশ্বাসী সবাইকে তাঁর প্রদত্ত নেয়ামতগুলো ভোগ করার অধিকার দান
করেছেন তাঁর পরম দয়ায়।

স্যার! অাপনি মুক্তিযুদ্ধের ওপর অসাধারণ একটি কিশোর উপন্যাস রচনা করেছেন। যার নাম ‘অামার বন্ধু রাশেদ’। স্যার! উপন্যাসটি পাঠ করে অামি নতুনভাবে মুক্তিযুদ্ধকে জানলাম।

ওরা এগারজন, গেরিলা, মেঘের পর মেঘ, শ্যামল ছায়ায় যুবা কিংবা প্রবীনদের গল্প দেখেছি।

কিন্তু অামার বন্ধু রাশেদে উপন্যাসে অামি অামাকে খুঁজে পেয়েছি রাশেদের সাহসিকতা ও বিচক্ষণতায়। ইবুর দৃঢ়তায়। অাশরাফ ও ফজলুর বুদ্ধিমত্তার মাঝে অামি অামাকে খুঁজে নিয়েছি।

স্যার! জামায়াত ইসলামী এবং তৎকালিন ছাত্র সংঘের (বর্তমান ছাত্র শিবির) হতভাগ্য কর্মীরা জাতির সাথে গাদ্দারী করেছে। কোনো সন্দেহ নেই এ বিষয়ে। তারা এবং তাদের সাথে যারা অাল বদর, অাস শামস, পিচ কমিটির সদস্য ছিল তারা কিন্তু অধিকাংশ দাড়িবিহীন ছিল।

অাপনি অাদর্শিকভাবে ইসলামি জীবনব্যবস্থার বিরোধী (Islam phobia) হতে পারেন। কিন্ত বাস্তবতাকে কেন অস্বীকার করবেন? কেন ইতিহাসের বিকৃতি ঘটাবেন?

অাপনার কি জানা নেই সর্বপ্রথম কে এই বাংলা মায়ের স্বাধীনতার জন্য পাকিস্তানকে ‘অাসসালামু অালাইকুম’ বলেছিল কাগমারী সম্মেলনে। যুদ্ধের দিনগুলোতে কে বলেছিল- এটা জালেম অার মজলুমের যুদ্ধ।

বৃহত্তর বরিশালে চরমোনাই পীর সাহেবের দরবার ছিল মুক্তিযুদ্ধাদের অাশ্রয় কেন্দ্র। অাশ্রয় কেন্দ্র ছিল সাধারণ জনতার।

ভুলে গেলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার কথা! অাল্লামা শহীদ দানেশ রহ. এর কথা! জামিয়া ইসলামিয়া মাদরাসার কথা। কালের সাক্ষী হয়ে আছে সেখানে মুক্তিযোদ্ধাদে শহীদদের গণকবর।

মাওলানা কাজি মুতাসিম বিল্লাহ রহ., মাওলানা এমদাদুল হক অাড়াইহাজারী রহ., মাওলানা অাবদুল্লাহ বà