শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আশুলিয়ায় খাদ্যে বিষ, দুই যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় জিল্লু ও মোতালেব নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় শামিম ও ফরিদ উদ্দিন নামে আরও দুই যুবককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৪ মার্চ) দিবাগত রাতে আশুলিয়ার রফতানি এলাকার হাসেম প্লাজার পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, আশুলিয়ার হাসেম প্লাজার পেছনে একটি বাড়িতে জিল্লু, মোতালেব, শামিম ও ফরিদ উদ্দিন ভাড়া থাকে পোশাক কারখানায় কাজ করতেন।

প্রতিদিনের মতো বুধবার রাতে তারা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে একে একে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ মার্চ ) ভোরে জিল্লু ও মোতালেবের মৃত্যু হয়। হাসপাতালে শামিম ও ফরিদ উদ্দিন লাইফ সার্পোটে রয়েছেন। নিহত দু’জনের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গৌতম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল ও পটুয়াখালী জেলায় বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ