শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সুখী কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

ফিনল্যান্ড হচ্ছে উত্তর ইউরোপের একটি দেশ। আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে এ দেশের অবস্থান ৬৫তম। আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে অষ্টম। দেশীয় ভাষায় ফিনল্যান্ডের নাম হচ্ছে ‘সুওমি’। ‘সুওমি’ শব্দের অর্থ ‘হ্রদ ও দ্বীপভূমির দেশ’। এদেশের আয়তন ৩ লক্ষ ৩৮ হাজার ১শ ৪৫ বর্গকিলোমিটার।

বর্তমানে ফিনল্যান্ডের মোট জনসংখ‍্যা ৫৪ লক্ষ । জনসংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে দেশটি ১১১ নম্বরে রয়েছে। গড়ে প্রতি বর্গকিলোমিটারে ১৬ জন বসবাস করে। ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন জনস‍ংখ‍্যার দিকে দিয়ে ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়।

সম্প্রতি জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের (এসডিএসএন) বার্ষিক প্রতিবেদনে স্ক্যান্ডেনেভিয়ান দেশটিকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে ঘোষণা করেছেন।

মাথাপিছু আয়, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও গড় আয়ু, সামাজিক স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রা মতো কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে প্রতি বছর এ তালিকা করছে এসডিএসএন।

এবারের তালিকায় শীর্ষে থাকা ফিনল্যান্ড পয়েন্ট কুড়িয়েছে ৭ দশমিক ৬৩। সামাজিক নিরাপত্তা, শিশুদের প্রতি যত্ন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও বিনা খরচে চিকিৎসার মতো বিষয়গুলো তাদের পয়েন্ট বাড়িয়েছে।

বুধবার প্রকাশিত এ তালিকায় সবচেয়ে সুখী দেশ হিসেবে সবার শীর্ষে ফিনল্যান্ডের নাম থাকার কারণ কী? এর ব্যাখ্যায় ডেনমার্কের হ্যাপিনেস রিসার্চ ইনস্টিটিউটের মেইক উইকিং বলেন, সুখের দেশের তালিকায় ফিনল্যান্ড সবার ওপরে রয়েছে। এটি খুবই উল্লেখযোগ্য ঘটনা।

তিনি বলেন, দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) পার্শ্ববর্তী নরডিক দেশগুলোর তুলনায় কম। যুক্তরাষ্ট্রের তুলনায় যা আরও কম। তারা তাদের সম্পদ কল্যাণমূলক কাজে বেশি ব্যবহার করতে পারছে।

যুক্তরাষ্ট্র থেকে ফিনল্যান্ডে পাড়ি জমানো ব্রায়ানা ওয়েনস বলেন, আমি তো অন্য আমেরিকানদের মজা করে বলি- আমরা যে আমেরিকার স্বপ্ন দেখি, তা আছে এই ফিনল্যান্ডে। গত বছরের তালিকায় দেশটি ছিল পাঁচ নম্বরে।

জাতিসংঘ এই প্রথমবারের মতো জানিয়েছে, তারা প্রতিটি দেশের অভিবাসীদের সুখের মাত্রা নিয়ে জরিপ চালিয়েছে। ফিনল্যান্ডে সেই মাত্রা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফরি সাচ রয়টার্সকে বলেন, “যুক্তরাষ্ট্রে আমরা আসলেই একটি সামাজিক সমস্যায় রয়