শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাবা শরিফের গিলাফ কালো হয় কেনো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আপনি কী জানেন বায়তুল্লাহর [কাবা ঘর] গিলাফ কালো কেনো। কাবা ঘরের গিলাফ শুরুতে কালো ছিলো না। নবীয়ে আকরাম সা. অন্য রঙের গিলাফ লাগিয়েছিলেন। এটা কে পরিবর্তন করলে কবে করলো এ ধরনের নানান প্রশ্ন ঘুর ঘুর করে অনেকের মাথায।

অাজ জানবো আমরা কাবার গিলাফ সম্পর্কে বিস্তারিত।

এক ধরনের বিশেষ কাপড়ে পবিত্র কাবা শরিফকে আবৃত করে রাখা হয়। একে আমরা বলি গিলাফ এবং আরবরা বলে কিসওয়া।

হজের কয়েকদিন আগে কাবার নিচের অংশ থেকে গিলাফ কিছুটা উপরে তুলে দেয়া হয় যাতে কাবা শরিফের বাইরের অংশ দেখা বা ধরা যায়। গিলাফের ইতিহাস কাবা শরিফের ইতিহাস থেকে শুরু হয়েছে।

জানা যায়, তুব্বা আল হোমায়রি প্রথমে মোটা কাপড় দিয়ে গিলাফ তৈরির প্রচলন শুরু করেন। ইসলাম পূর্ব সময়ে অনেকে কাবা শরিফের গায়ে গিলাফ পরিয়েছেন, কারণ তারা এটিকে ওয়াজিব মনে করতেন। তখন একটার উপর আরেকটা গিলাফ পরানো হত।

গিলাফগুলো ভারী বা পুরাতন হয়ে গেলে সরিয়ে ফেলা হত। গিলাফের উপর গিলাফ পরানোর ফলে ওজন বেড়ে কাবা শরিফের দেয়াল ভেঙে যাওয়ার আশংকা সৃষ্টি হলে ১৬০ হিজরিতে খলিফা আল মাহদী কাবা শরিফের গায়ে একই সময়ে একটার বেশি গিলাফ দেয়া নিষিদ্ধ করেন।

আরও পড়ুন: সংশয় কাটছে না ইসলামি দলগুলোর জোটগঠন নিয়ে

আব্বাসী খলিফা আল মামুনের সময়ে কাবা শরিফের গায়ে তিনবার গিলাফ পরানো হত। প্রথমবার ৮ জিলহজ লাল সিল্কের গিলাফ, দ্বিতীয়বার ১ রজব মিসরীয় সাদা কাবাতি কাপড়ের গিলাফ, তৃতীয়বার ২৯ রমজান সিল্কের তৈরি গিলাফ লাগানো হত।

আব্বাসীয় খলিফা আল নাসির প্রথমে কাবা শরিফে সবুজ ও পরে কালো রঙের গিলাফ পরান। সেখান থেকে আজ পর্যন্ত কাবা শরিফে কালো রঙের গিলাফ লাগানো হচ্ছে।

৭৫১ হিজরিতে মিসরের বাদশাহ ইসমাইল বিন নাসের বিন কলাউন কাবা শরিফের গিলাফ তৈরির জন্য একটি বিশেষ ওয়াকফ ঘোষণা করেন।

এই ওয়াকফ থেকে প্রতি বছর খানায়ে কাবার জন্য বাইরের একটি কালো গিলাফ এবং একটি অভ্যন্তরীণ লাল গিলাফ তৈরি করা হত। এখন কাবা শরিফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয়।

গিলাফের মোট ৫টি টুকরো তৈরি করা হয়। চারটি টুকরো চারদিকে এবং বাকি টুকরোটি দরজায় লাগানো হয়। টুকরোগুলো পরস্পর সেলাই করা থাকে। বর্তমানে প্রতি বছর ৯ জিলহজ à