রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে পালিয়ে ঢাকায় ২ মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুর থেকে নিখোঁজ হওয়া মাদরাসার দুই শিক্ষার্থীকে ১৫ দিন পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢাকার ফকিরাপুল এলাকার কে ওয়াই প্লাজার ছয় তলার ব্যাগ তৈরির একটি কারখানা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

মির্জাপুর থানার এসআই আলমগীর কবির তাদের উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসেন।

মোবাইল কললিস্টের মাধ্যমে তাদের সেখান থেকে উদ্ধার করা হয় বলে আলমগীর কবির জানান।

উদ্ধার হওয়া মাদরাসা ছাত্ররা হলো- মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র আদিল খান (১৫) ও রিফাদ (১৩)।

আদিল উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা গ্রামের শরিফ খানের ও রিফাদ পার্শ্ববর্তী সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের নছু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, লেখাপড়ার চাপে তারা ১ মার্চ মাদরাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী হাট ফতেপুর বাজারে যায়। পরে সেখান থেকে পরিকল্পনা করে তারা ঢাকায় চলে যায়।

ঢাকায় গিয়ে ফকিরাপুল এলাকার কে ওয়াই প্লাজার ছয় তলার ব্যাগ তৈরির একটি কারখানায় কাজ নেয়।

নিখোঁজের পর আদিলের বাবা শরিফ খান ৭ মার্চ বুধবার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

দারুল আরকাম মাদরাসায় নিয়োগ পেলেন আলিয়ার ১০০০ আলেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ