মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে আল-মাহমুদ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম কে নুরুদ্দীন: ফটিকছড়ির সমাজ সেবী সংঘটন আল-মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে সংঘটনের সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দীন মাওলানা জমির বিন মাহমুদের তত্ত্বাবধানে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৪ মার্চ বিকেলে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে ঘুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন Human Apeal Bangladesh এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর বদী ও এক্সিকিউটিভ ম্যানেজার মাওলানা নসিম সরওয়ার।

আরো উপস্থিত ছিলেন সংঘটনের সাহিত্য ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সমাজ কল্যান সম্পাদক মুহাম্মদ ইকবাল, সংঘটনে সদস্য হাফেজ তৈয়ব উল্লাহ, কাইছার, মিনার প্রমুখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, পেঁয়াজ, মরিচের গুড়া, হলুদের গুড়া, মিক্স মসলা, শুটকি, চিনি, দুধ পাউডার, ট্যাংক (শরবত), বিস্কুট, মুড়ি, টিফিন কেক ও লবণ।

Image may contain: 8 people, people standing and outdoor

ত্রান বিতরণ শেষে সংঘটনের সহ-সভাপতি মাওলানা জমির বিন মাহমুদ রোহিঙ্গাদের ক্যাম্প ঘুরে অসহায় শরণার্থীদের দেখভাল করেন।

তিনি মিয়ানমারের নেত্রী অং সাং সুচি ও সেনাবাহিনী কর্তৃক এ হত্যাকাণ্ড ও জুলুম অত্যাচারের শিকার হওয়া মানুষদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন।

তিনি নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার এবং দ্রুত তাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান অসহায় মানুষদের আশ্রয় দেয়ার জন্য।

রোহিঙ্গা গণহত্যায় ভূমিকা রেখেছে ফেসবুক : জাতিসংঘ কর্মকর্তা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ