বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একাত্তরে বেশিরভাগ আলেম মুক্তিযুদ্ধের বন্ধু ছিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসিফ আসলাম: পাকিস্তান কা মতলব কিয়া হ্যাঁয়? লা ইলাহা ইল্লাল্লাহ; (পাকিস্তান প্রতিষ্ঠার উদ্দেশ্য হল, আল্লাহর কালিমা উঁচু করা) ১৯৪৭ সালে এই স্লোগান শুনিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তান প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন, তখন ধর্মপ্রাণ, হক্কানি আলেম-ওলামা জান বাজি রেখে পাকিস্তান প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন।

কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ২৪ বছরের মাথায় বাঙালির ওপর পাকসেনাদের হত্যাযজ্ঞ ও বর্বরতা দেখে বুঝতে পারলেন যে মুসলিম রাষ্ট্রের স্বপ্নে বিভোর হয়ে আলেমরা যার জন্য সংগ্রাম করেছিলেন সেই জালেমদের মাধ্যমে তা কখনই প্রতিষ্ঠিত হবে না।

আর আল্লাহর কালিমা জিন্দা করার সেই ‘মধুস্লোগান’ নিছক চাপাবাজি বৈ কিছুই ছিল না।

তখন জামায়াতে ইসলামী, কাউন্সিল মুসলিম লীগ, নেজামে ইসলামের তথাকথিত কিছু নামধারীরা ছাড়া আলেমদের এক বিরাট অংশ মুক্তিবাহিনীর সঙ্গে সংগ্রামে যোগ দেয়। জালেম হানাদার বাহিনীর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেন আলেম সম্প্রদায়।

জনপ্রিয় লেখক, বিশিষ্ট কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল তার ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ গ্রন্থে ১৩ নং পৃষ্ঠায় লিখেছেন ‘বাংলাদেশে পাকিস্তানিদের কোনো বন্ধু ছিল না। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল একদল দেশদ্রোহী। তারা ছিল কাউন্সিল মুসলিম লীগের খাজা খায়রুদ্দীন, জামায়াতে ইসলামীর গোলাম আযম প্রমুখ।

পাকিস্তানিদের সাহায্যের জন্য দেশদ্রোহীদের নিয়ে যে রাজাকার বাহিনী গঠন করা হয়েছিল সেটি ছিল জামায়াতে ইসলামীরই সশস্ত্র দল। হানাদার বাহিনীর পদলেহী হিসেবে এরা বাংলাদেশের সাধারণ মানুষের ওপর যে জুলুম ও অত্যাচার করেছে তার অন্য কোনো নজির ইতিহাসে নেই।

মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা প্রসঙ্গে তারেক মুহম্মদ তওফীকুর রহমান তার বিশ্লেষণে একটা পদ্ধতি অনুসরণ করেছেন। তিনি সেই সময়ে ইসলামপন্থী দল বা সামাজিক সংগঠনগুলোকে তাদের ঝোঁক বা অনুসৃত ধারা অনুসারে ভাগ করেছেন।

তিনি তার বাংলাদেশের রাজনীতিতে আলেম সমাজের ভূমিকা ও প্রভাব গ্রন্থের ২২নং পৃষ্ঠায় লিখেছেন, ‘সেই সময়ে বাংলাদেশের আলেম সমাজকে বিশ্লেষণ করলে দেখা যায় তারা ছয় ধারায় বিভক্ত ছিলেন।

১. বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আলেম ২. বিভিন্ন সাধারণ রাজনৈতিক দলের সঙà§