মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

অস্ট্রেলিয়ার আদালতে সু চি'র বিরুদ্ধে অভিযোগ দায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন আইনজীবী। ওই আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ার আইনজীবীদের ওই আবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনী পদ্ধতিগত নিপীড়ন চালিয়েছে। কিন্তু রোহিঙ্গা নির্যাতন থামাতে অং সান সু চি তার ক্ষমতা ব্যবহার করেন নি।

এর মাধ্যমে রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের ঘর বাড়ি থেকে বিতাড়নের জন্য সেনাবাহিনীকে তিনিই সুযোগ করে দিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন আদালত খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ