রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বরিশালে সাংবাদিক নির্যাতনে ৩ পুলিশ বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বরিশালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৮ পুলিশ সদস্য অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলারও প্রস্তুতি চলছে।

বরখাস্তকৃতরা হলেন- ডিবি পুলিশের কনস্টেবল মাসুদুল হক, রাসেল পারভেজ এবং আব্দুর রহিম।
অভিযুক্ত ৮ পুলিশ সদস্য হলেন- এসআই আবুল বাশার, এএসআই স্বপন ও আক্তার এবং কনস্টেবল মাসুদুল হক, রাসেল, হাসান, রহিম ও সাইফুল।

শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক।

গত মঙ্গলবার এক নিকট আত্মীয়কে গোয়েন্দা পুলিশ আটক করেছে শুনে ঘটনাস্থলে যান সুমন হাসান। বিষয়টি জানতে চান তিনি। একপর্যায়ে তার সাংবাদিক পরিচয় পেয়ে চড়াও হন পুলিশ সদস্যরা।

প্রকাশ্যে তার পরনের টি শার্ট টেনে-হিঁচড়ে পেটাতে পেটাতে তাকে গাড়িতে করে নগরীর পলিটেকনিক রোডে নগরের কার্যালয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাথি মারেন মাসুদুল হক।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দলে থাকা গোয়েন্দা পুলিশের আট সদস্যকে তাৎক্ষণিক পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ