সৈয়দ ফয়জুল আল আমীন
বিশ্বে এখন আলোচিত রাজনৈতিক সংকট ও মানবিক বিপর্যয় চলছে সিরিয়ায়। প্রতিদিনই
পত্রিকার পাতায়, টিভির পর্দায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে নারী, শিশুসহ
অসংখ্য বেসামরিক নাগরিকের হতাহত হওয়ার খবর। এক প্রকার ধ্বংস হয়ে গেছে দেশটি।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারের নির্মম দমন-নিপীড়ন
থেকে শুরু করে দেশটিতে বিদেশি সামরিক হস্তক্ষেপ পর্যন্ত বহু মর্মান্তিক ঘটনার সাক্ষী এ যুদ্ধ।
শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার নানা আয়োজন চলছে।
বাশার আল আসাদকে উৎখাত করা গেলে সেখানে পশ্চিমা অনুচর-মার্কা কাউকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আমেরিকা।
সাত বছর পূর্ণ হয়ে অষ্টম বছরে পড়েছে সিরিয়ার গৃহযুদ্ধ। সাত বছরের জটিল এ যুদ্ধে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ১০ লাখের বেশি। নিহতের এক তৃতীয়াংশই বেসমারিক নাগরিক। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। গৃহহীন হয়েছে এক কোটি ২০ লাখ মানুষ, যা কিনা দেশের মোট জনসংখ্যার অর্ধেক।
২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিপক্ষে শুরু হওয়া আন্দোলন থেকে পরে শুরু হওয়া গৃহযুদ্ধ এখন নানা পক্ষের জড়িত হওয়ায় জটিল এক সমীকরণে দাঁড়িয়েছে। বিশেষ করে এ যুদ্ধে আশাতীত সফলতা পাচ্ছে না পশ্চিমা বিশ্ব।
অভিযোগ রয়েছে, সিরিয়ার ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে অধিকাংশ অর্থ বহন করছে সৌদি আরব ও কাতার। তুরস্ক ও জর্ডান তাদের দেশে বিদ্রোহীদের ট্রেনিং ও পুনর্বাসনের দায়িত্ব পালন করছে। পশ্চিমারা অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে। এটাই হচ্ছে সিরিয়া যুদ্ধের প্রকৃত চিত্র।
গণমাধ্যমে প্রকাশ, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিনে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়ছে তুরস্কের
সেনারা আবার অন্যদিকে রাজধানী দামেস্কের পাশে পূর্ব ঘৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে
প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা।
এতে দুই এলাকাতেই প্রতিদিন সমরাস্ত্রের বলি হচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষ। আর এ অবস্থায় ১৫ মার্চ আট বছরে পা ফেলল দেশটিকে ‘ক্ষত-বিক্ষত’ করা গৃহযুদ্ধ। ধারণা করা হচ্ছে, এই গৃহযুদ্ধে জয় শেষমেশ আসাদেরই হবে; কিন্তু তার হাতে থাকবেটা কী? বলা যায়, খণ্ড খণ্ড হয়ে যাওয়া বিধ্বস্ত একটি দেশ।
একটু পিছনে ফেরা যাক, স্বৈরশাসন থেকে মুক্তির à¦