মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দুই সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে মায়ের আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার রামাকান্তপুর গ্রামে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে সিঙ্গাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান।

নিহত রিনা আক্তার (২৮) ওই গ্রামের আবদুল আজিজের স্ত্রী। তাদের মেয়ে আফরিন আক্তার (৬) ও ছেলে আবদুল মমিনকে (৪) রাজধানীর শহীদ সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে , স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শ্বশুর-শাশুড়িও ওই গৃহবধূকে মানসিক নির্যাতন করতেন। এর জেরে শুক্রবার সন্ধ্যায় দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে রিনাও বিষপান করেন। এরপর তাদের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন এবং দুই বাচ্চাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হাসান জানান, ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ