মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পিকনিকে গোশত কম পাওয়ায় শিক্ষককে জুতাপেটা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল নীলফামারীর ডিমলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষককে জুতাপেটা করেছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকাজুড়ে এখন আলোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামছুল হক পিকনিকে কম গোশত পাওয়ার অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শরীর চর্যা) এনামুল হককে পিটিয়েছেন। এ ঘটনার বিচার চেয়ে এনামুল হক প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষককে লিখিতভাবে অভিযোগ করেন।

গতকাল  রোববার ১১ মার্চ আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থী নিয়ে পিকনিকে যান ৬ জন শিক্ষক। সেখানে সামছুল হক খাওয়ার সময় গোশত কম পাওয়ার অভিযোগ তুলে ঘটনাস্থলে ওই শিক্ষককে জুতাপেটা করেন।

এতে প্রতিবাদ করায় ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে ক্ষিপ্ত হয়ে ফের তাকে কিলঘুষি মারেন। এনামুল হক বিষয়টি বিদ্যালয়ের সভাপতি খয়রাত হোসেন ও প্রধান শিক্ষক কামিনী মোহন রায়কে লিখিতভাবে অভিযোগ করেন।

বিদ্যালয়ের সভাপতি খয়রাত হোসেন বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রধান শিক্ষক সামছুল হক যে আচরণ করেছেন এর বিচার করা হবে। কমিটির জরুরি সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

এ ব্যাপারে অভিযু্ক্ত সহকারী প্রধান শিক্ষক সামছুল হক বলেন, আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যেকোনো শিক্ষককে শাসন করতে পারি। বিষয়টি প্রতিষ্ঠানের বিষয়, সাংবাদিকদের নয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ