শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাতের আঙুলে ম্যাসাজে সুস্থতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনাজ শারমিন
ফিচার রাইটার

সুস্থ শরীর আর রোগমুক্তির জন্য কত কিছুই তো করি আমরা। রোগ হলে শরীরে তার নানা উপসর্গ দেখা দেয়। যেমন আমাদের হাতের তালু বা আঙুলের কথাই বলা যেতে পারে। বেশ কিছু লক্ষণের মাধ্যমের বোঝা যায় শরীর রোগব্যাধিতে আক্রান্ত হয়েছে কিনা? কিন্তু আপনি জানেন কি, শরীরকে সুস্থ রাখার অন্যতম উপায় আপনার খালি হাতের পাঁচ আঙুলেই আছে?

শারীরিক সমস্যার সমাধানে অনেকেই ওষুধ খাওয়ার বদলে খোঁজেন চিকিৎসার বিকল্প পদ্ধতি। সেরকমই একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি হল রিফ্লেক্সোলজি বা অ্যাকুপ্রেসার। এই পদ্ধতি অনুসারে শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেসার পয়েন্টকে চিহ্নিত করা হয়।

মনে করা হয়, এক একটি প্রেসার পয়েন্টের সঙ্গে জড়িত রয়েছে শরীরের আভ্যন্তরীণ নানা গুরু‌ত্বপূর্ণ অঙ্গ। এবং এই প্রেসার পয়েন্টগুলিকে স্পর্শ বা ম্যাসাজের মাধ্যমে ওই জড়িত আঙ্গুল দিয়ে নানা রোগ সারিয়ে তোলা সম্ভব।

চিকিৎসাবিজ্ঞানের জনক ইবনে সিনার রচনার ওপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর একদল গবেষক বলেছেন, আঙুল ম্যাসাজ করলে শরীরের বিভিন্ন অংশের উপকার হয়। ইবনে সিনা অপারেশন বা ওষুধ ছাড়াই অনেক রোগীকে সুস্থ করতে পেরেছেন নির্দিষ্ট আঙুলটি নির্দিষ্ট সময় ধরে আলতোভাবে ম্যাসাজের মাধ্যমে।

গবেষকরা আরও বলছেন, ইবনে সিনার কয়েক হাজার বছর আগেই চীনা চিকিৎসাশাস্ত্র আঙুল ম্যাসাজের কথা উল্লেখ করেছে।

বর্তমান সময়ের শরীর বিশেষজ্ঞরাও বলছেন একই কথা। তাদের কথায়, প্রতিটি আঙুল স্নায়ুর সঙ্গে যুক্ত থাকায়, নিয়মিত ম্যাসাজ পরোক্ষভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। নিয়মিত আঙুল ম্যাসাজে মাথাব্যথা, চাপ, ঝিমুনি, দুর্বলতা এবং অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান হয়।

এমনকি শুধু স্বাস্থ্য সমস্যা নয়, আবেগ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আঙুল। তাই স্বাস্থ্য সুরক্ষায় দৈনিক পাঁচ মিনিট করে আলতোভাবে আঙুল ম্যাসাজ করার পরামর্শ দিয়েছেন তারা।

কিন্তু প্রশ্ন হলো কোন আঙ্গুল ম্যাসাজে কোন রোগ থেকে মুক্তি মিলবে? চলুন, জেনে নিই আসলে কেমন করে কোন রোগ থেকে মুক্তি মিলবে!

কনিষ্ঠা
অনিশ্চয়তা এবং দুর্বলতা কাটিয়ে আপনাকে শান্ত করতে সাহায্য করে কনিষ্ঠা আঙুল। এই আঙুলের ম্যাসাজে একজন ব্যক্তির আত্মবিশ্বাসের উন্নতি ঘটে। এটি আমাদের শরীরে শিথিলতার ভাব এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনামিকা
অনামিকা আঙুল ম্যাসাজে বদহজম প